| কীভাবে যুক্ত হবেন |
|
|
|
|
জ্ঞান উৎসব ২০০৯: বাগেরহাট হবে ডিজিটাল একটি সার্বজনীন উদ্যোগ। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি প্রকল্প এই উদ্যোগের মূল আয়োজক হলেও এর সঙ্গে এখন বাগেরহাটের সর্বস্থরের জনসাধারণ, জনপ্রতিনিধি ও প্রশাসনযুক্ত। উৎসবের সকল আয়োজন সবার জন্য উন্মুক্ত, ক্ষেত্রবিশেষ ছাড়া। যেমন গণিত অলিম্পয়াডে কেবল বাগেরহাটের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তবে, উইকিপিডিয়ার জন্য ছবি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে যে কেহ!
উৎসবের জন্য শহরের রিকশা শ্রমিক, দিন মজুরদের জন্য টিশার্ট তৈরি করা হয়েছে। দুইদিনের উৎসবে তাই তারাও থাকবেন!
কাজেই এই আয়োজনে যুক্ত হওয়া সহজ। উৎসবের দিন নানা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যারা সশরীরে হাজির থাকতে পারবেন না তারা ফেসবুকের ইভেন্টে গিয়ে সংহতি প্রকাশ করতে পারেন। বাগেরহাট হবে ডিজিটাল ইভেন্ট গ্রুপে।
যারা সহযোগিতা করতে চান তারা আমাদের সঙ্গে ইমেইল করুন - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it এই ঠিকানায় |
| Last Updated on Thursday, 24 September 2009 17:48 |
বাগেরহাট
|
বাগেরহাট বাংলাদেশের দক্ষিন পশ্চিম অংশের একটি জেলা । এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলার আয়তন ৩৯৫৯।১১ বর্গ কিলোমিটার। জেলার উত্তর পাশে রয়েছে গোপালগঞ্জ এবং নড়াইল জেলা এবং দক্ষিণের সম্পূর্ন অংশে রয়েছে বঙ্গোপসাগর । এছাড়া পূর্বের জেলাগুলির মধ্যে রয়েছে গোপালগঞ্জ, পিরোজপুর, বরগুনা এবং খুলনা জেলা রয়েছে বাগেরহাটের পশ্চিম পাশে। বাগেরহেটের ভেতর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদীগুলির মধ্যে রয়েছে পাংগুচি, দারাতানা, মধুমতি, পশুর, মংলা, বালেশ্বর, বাংলা, গোষেরখালি ইত্যাদি। |
| Read more... |
কীভাবে যুক্ত হবেন



