| উইকিপিডিয়াতে বাগেরহাট |
|
|
|
|
বিশ্বের সবচেয়ে বড় জ্ঞানভান্ডার উইকিপিডিয়া। মুক্ত দর্শনের এই জ্ঞানভান্ডারটি গড়ে উঠেছে সারা পৃথিবীর অগণিত স্বেচ্ছাসেবীর পরিশ্রমে। এই বিশ্বকোষের লেখক-সম্পাদক হতে পারেন যে কেহ। সকলের মিলিত চেষ্টায় আজকের এই জ্ঞানভান্ডার। মুক্ত দর্শনের কারণে নানা ভাষায় তৈরি হতে পারে বিশ্বকোষ। তাই আমাদের প্রিয় বাংলা ভাষায়ও এই বিশ্বকোষ তৈরি হচ্ছে বাংলা উইকিপিডিয়া । বাংলাভাষার এই বিশ্বকোষে এখন রয়েছে ২০ হাজারেরও বেশি নিবন্ধ। বাংলাভাষার এই আয়োজনটি এখনো এর শৈশবে। বেশিরভাগ নিবন্ধই এখনো ছোট বা অসম্পূর্ণ। তবে, এই অবস্থা বেশিদিন থাকবে না। আমাদের সবার সম্মিলিত চেষ্টায় এই বিশ্বকোষটি হবে পৃথিবীতে বাংলাভাষার সবচেয়ে সমৃদ্ধ জ্ঝানভান্ডার যা বিনামূল্যে সবাই পেতে পারবে। এই কাজে আমাদের সবাইকে যুক্ত হতে হবে। |
| Last Updated on Saturday, 26 September 2009 16:02 |
বাগেরহাট
|
বাগেরহাট বাংলাদেশের দক্ষিন পশ্চিম অংশের একটি জেলা । এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলার আয়তন ৩৯৫৯।১১ বর্গ কিলোমিটার। জেলার উত্তর পাশে রয়েছে গোপালগঞ্জ এবং নড়াইল জেলা এবং দক্ষিণের সম্পূর্ন অংশে রয়েছে বঙ্গোপসাগর । এছাড়া পূর্বের জেলাগুলির মধ্যে রয়েছে গোপালগঞ্জ, পিরোজপুর, বরগুনা এবং খুলনা জেলা রয়েছে বাগেরহাটের পশ্চিম পাশে। বাগেরহেটের ভেতর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদীগুলির মধ্যে রয়েছে পাংগুচি, দারাতানা, মধুমতি, পশুর, মংলা, বালেশ্বর, বাংলা, গোষেরখালি ইত্যাদি। |
| Read more... |
উইকিপিডিয়াতে বাগেরহাট



