| বিভিন্ন প্রতিযোগিতা |
|
|
|
|
গণিত প্রতিযোগিতা
বাংলাদেশ গণিত অলিম্পয়াড কমিটির সহযোগিতায় আয়োজিত হবে গণিত অলিম্পয়াড। নিচের চারটি ক্যাটাগরিতে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ক. প্রাইমারি - তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী খ. জুনিয়র – ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী গ. সেকেন্ডারি - নবম ও দশম শ্রেণী ঘ. হায়ার সেকন্ডারি - একাদশ ও দ্বাদশ শ্রেণী
নমুনা প্রশ্ন পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে (www.matholympiad.org.bd)
অংশগ্রহণের নিয়মাবলী গণিত অলিম্পিয়াডে বাগেরহাট জেলার স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। কেবল পূর্ব রেজিস্ট্রেশণ করা থাকলে অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশণের জন্য যোগাযোগের ঠিকানা - আমাদের গ্রাম, বাগেরহাট জেলা অফিস, ৭৪ খ্বারদার রোড, বাগেরহাট। উইকিপিডিয়ার জন্য ছবি প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় যে কেহ অংশ নিতে পারবে। নিজের তোলা ছবি জমা দিতে হবে ২ অক্টোবর বিকেল ৪টা থেকে উৎসব প্রাঙ্গণের নির্ধরিত বুথে। কম্পিউটারে স্থানান্তরের ক্যাবল সহ নিজের মোবাইল বা ডিজিটাল ক্যামেরা নিয়ে হাজির হতে হবে সেখানে। নিজের ছবিগুলো দান করতে হবে সৃজনী সাধারণ লাইসেন্সের আওতায়। সব ছবিগুলো ইন্টারনেটে প্রকাশ করা হবে। আর যাদের ছবি নির্বাচিত হবে উইকিপিডিয়ার জন্য তাদের ৫ জনের জন্য থাকবে পুরস্কার। আর যারা ছবি জমা দেবেন তাদের সবাইকে দেওযা হবে সার্টিফিকেট। সুডোকো প্রতিযোগিতা সুডোকো প্রতিযোগিতায় যে কেহ অংশ নিতে পারবে। তবে, উৎসবের প্রথম দিন রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিযোগিতা হবে প্রথমদিন দুপুর ৩.০০ টায়, উচ্চ বিদ্যালয়ে। ৫ জন বিজয়ীর জন্য থাকছে পুরস্কার।
|
| Last Updated on Friday, 25 September 2009 12:55 |
বাগেরহাট
|
বাগেরহাট বাংলাদেশের দক্ষিন পশ্চিম অংশের একটি জেলা । এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলার আয়তন ৩৯৫৯।১১ বর্গ কিলোমিটার। জেলার উত্তর পাশে রয়েছে গোপালগঞ্জ এবং নড়াইল জেলা এবং দক্ষিণের সম্পূর্ন অংশে রয়েছে বঙ্গোপসাগর । এছাড়া পূর্বের জেলাগুলির মধ্যে রয়েছে গোপালগঞ্জ, পিরোজপুর, বরগুনা এবং খুলনা জেলা রয়েছে বাগেরহাটের পশ্চিম পাশে। বাগেরহেটের ভেতর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদীগুলির মধ্যে রয়েছে পাংগুচি, দারাতানা, মধুমতি, পশুর, মংলা, বালেশ্বর, বাংলা, গোষেরখালি ইত্যাদি। |
| Read more... |
বিভিন্ন প্রতিযোগিতা



