| তথ্য মেলা |
|
|
|
|
বাগেরহাটের সাধারণ মানুষকে একাত্ম করতে বাগেরহাট হবে ডিজিটাল: জ্ঞান উৎসব ২০০৯ কে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক তার সদস্য এবং অংশীদারদের নিয়ে এ আয়োজনের সাথে একাত্ম হচ্ছে। এ আয়োজনকে সফল করতে বাংলাদেশ টেলিসেন্টার নেটয়োর্ক আমাদের গ্রামের সাথে আয়োজন করছে তথ্যমেলা। এ মেলার উদ্দেশ্য হলো টেলিসেন্টার থেকে প্রদত্ত সেবার সাথে বাগেরহাটের জনগণের পরিচিতি করে তোলা যাতে করে পুরো জেলার তথ্য ভিত্তিক আন্দোলন একটি সফল রূপ লাভ করে। মূলতঃ এ মেলায় টেলিসেন্টারের সেবাসমূহের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তির পরিবেশনা থাকবে। বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক-এর বিভিন্ন সদস্য প্রতিষ্ঠান এ তথ্যমেলায় অংশগ্রহণ করবে। |
বাগেরহাট
|
বাগেরহাট বাংলাদেশের দক্ষিন পশ্চিম অংশের একটি জেলা । এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলার আয়তন ৩৯৫৯।১১ বর্গ কিলোমিটার। জেলার উত্তর পাশে রয়েছে গোপালগঞ্জ এবং নড়াইল জেলা এবং দক্ষিণের সম্পূর্ন অংশে রয়েছে বঙ্গোপসাগর । এছাড়া পূর্বের জেলাগুলির মধ্যে রয়েছে গোপালগঞ্জ, পিরোজপুর, বরগুনা এবং খুলনা জেলা রয়েছে বাগেরহাটের পশ্চিম পাশে। বাগেরহেটের ভেতর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদীগুলির মধ্যে রয়েছে পাংগুচি, দারাতানা, মধুমতি, পশুর, মংলা, বালেশ্বর, বাংলা, গোষেরখালি ইত্যাদি। |
| Read more... |
তথ্য মেলা



